
গাছ পড়ে নিহত গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় গাছ পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় গুরুতর আহত গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক (৩৩)কে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক লামা পৌরসভার ২নং ওয়ার্ড নয়া পাড়া এলাকার মৃত মোঃ আকবর এর ছেলে। তার ৪ বছর বয়সী একটি মেয়ে আছে। সে লামা বাজার হতে মিশন রোডের মোটর সাইকেল সমিতির সভাপতি।
গাছ পড়ে গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী। নিহত ছাদেক এর বড় ভাই মোঃ ফারুক বলেন, তার ছোট ভাই মোঃ ছাদেক গাছের ব্যবসা করত। বুধবার দুপুরে রূপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকায় শশ্মানে ক্রয় করা বাগানে শ্রমিক দিয়ে গাছ কাটছিল। সেখানে সে সহযোগিতা করছিল। অসতর্কতা বশত কাটা গাছ এসে তার উপরে পড়ে। সে গুরুতর আহত হয়। দ্রুত লামা হাসপাতালে আনা হলে সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তার দাফন কাপনের ব্যবস্থা করছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.