সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / লামায় চাচার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

লামায় চাচার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়াটেক গ্রামে চাচার বাড়িতে বেড়াতে এসে মাতামুহুরী নদীতে ডুবে এক কিশোরীর সলিল সমাধি হয়েছে। শনিবার দুপুর ২টায় নদীতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, লামার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকার আব্দুল মান্নান এর মেয়ে তানিয়া আক্তার (১৩) লামা পৌরসভার কুড়ালিয়াটেক এলাকায় চাচা জয়নাল ড্রাইভারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে হাটুজল পানিতে এই ডুবে সে মারা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে লামা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কবরে নিহতের লাশ দাফন করা হয়েছে।

লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.