সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় চাচা ভাতিজাকে কুপিয়ে গুরুতর জখম

লামায় চাচা ভাতিজাকে কুপিয়ে গুরুতর জখম

Hamla - 8 (b)

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় পূর্ব শত্রুতার জের ধরে চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। ১২ জুলাই মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল হাসানের(২৮) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। সে বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। কামরুল হাসানের চাচা আসামী জোহর আলী পালিয়ে গেছে।

প্রত্যেক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী (৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানায়।

দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৩৫মিনিটে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, কামরুলের শরীরে ৬টি দায়ের কুপ আছে। তার মাথায় দুপাশে, ঘাড়ে, পিঠে ও বাম হাতে কুপানো হয়েছে। বাম হাতটি শরীরের সাথে সামান্য লেগে আছে। মাথা ও গলার কুপগুলো অনেক গভীর হওয়ায় তার বাচাঁর সম্ভাবনা অনেক কম রয়েছে বিধায় রোগীকে প্রাথমিক চিকিত্সা শেষে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, আসামী জোহর আলী ও কামরুলের বাবা আলী আকবর সত্ ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত্ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এছাড়া এই জোহর আলী কয়েক দিন আগে আলী আকবরের একটি গরুর বাছুর আচঁড়ে মেরে ফেলে এবং কয়েক বছর আগে সে তার সত্ মাকে কেটে হত্যা করে। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.