
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের লামায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আনন্দ র্যালী, বঙ্গবন্ধুকে স্বরণ, কেক কাটা ও আলোচনা সভা সহ নানামুখী কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে লামা উপজেলা, শহর ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ গেষ্ট হাউজে গিয়ে শেষ হয়।

র্যালী শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, সাধারণ সম্পাদক মো. শাহীন, পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক মো. সুমন সহ প্রমূখ।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সাত দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.