সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় জীপ নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ যাত্রী আহত

লামায় জীপ নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ যাত্রী আহত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামার চকরিয়া-লামা সড়কে যাত্রীবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় ১৫জন যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে চকরিয়া-লামা সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জীপ গাড়িটি সোমবার দুপুরে চকরিয়া থেকে লামা উপজেলায় যাওয়ার সময় সড়কের বদুঝিরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা ১৫ যাত্রী আহত হন।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক-   মোহাম্মদ রফিকুল ইসলাম,   মোবাইল ঃ ০১৭৪৮-৯৩৩৬৫০।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.