সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Lama School - Rafiq লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা (www.coxview.net) https://coxview.net/lama-school-rafiq-www-coxview-net/

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; নিজস্ব প্রতিনিধি :

পার্বত‍্য জেলা বান্দরবানের লামায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততার চর্চা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) উপজেলার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এবং লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা দুপ্রক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান।

আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ন বিন আহমদ, লামা সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল, লামা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, সদস্য জাহানারা আরজু সহ প্রমূখ।

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন, লামা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অংথিং, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আসিফ ইসতিয়াক।

লামা উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লামা স্বপ্নকানন বিদ্যাপিঠ এবং রানারআপ হয় লামামুখ উচ্চ বিদ্যালয়।

অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিতর্কের বিষয়বস্তু ছিল, “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.