সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় পথক দুর্ঘটনায় ১ পথচারী নিহত : ২ স্কুল ছাত্রী আহত

লামায় পথক দুর্ঘটনায় ১ পথচারী নিহত : ২ স্কুল ছাত্রী আহত

http://coxview.com/wp-content/uploads/2021/07/Accident-rafiq-19-7-21.jpg

ট্রাক চাপায় নিহত বদিউর রহমানের থেতলে যাওয়া দেহ।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত‍্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুইটি দুর্ঘটনায় ১ জন বৃদ্ধ পথচারী ট্রাক চাপায় নিহত ও এ্যাম্বুলেন্সে চাপা পড়ে দশম শ্রেণীর ২ জন স্কুল ছাত্রী আহত হয়েছে।

আজিজনগর বাজারের বাসিদা মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, আজিজনগর বাজার এলাকার সাত্তার ম্যাচ ফ্যাক্টরীর গেইট সংলগ্ন ট্রাক গাড়ি এক বৃদ্ধ লোককে চাপা দিলে লোকটি ঘটনাস্থলে মারা যায়। ট্রাকের লাইসেন্স নং ১১-০৬১৪। ট্রাকটি কক্সবাজারর দিকে পালিয়ে যায় বলে জানায় এই প্রত্যক্ষদর্শী।

http://coxview.com/wp-content/uploads/2021/07/Accident-rafiq-19-7-21-_2.jpg

এ্যাম্বুলেন্সে চাপা পড়া আহত দশম শ্রেণীর ২ জন স্কুল ছাত্রী

সোমবার (১৯ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চাপায় নিহত বৃদ্ধ বদিউর রহমান (৫৫) ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাড় পাড়ার মৃত তনু মিয়ার ছেলে।

আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানী ট্রাক চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোকটির দাফন কাপনের ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে একই ইউনিয়নের আজিজনগর স্টেশন রয়েল টেক্সটাইলের সামনে সড়ক সোমবার (১৯ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি এ্যাম্বুলেন্স চাম্বী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুই ছাত্রীকে চাপা দেয়। আহত ছাত্রীরা হলেন, নিগার সোলতানা নিশাত ও সাইমা জন্নাত। দুইজনই আজিজনগর চাম্বী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী এবং পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আবুল খায়ের জানান, সাইমা আক্তার এ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং নিগার সোলতানার বাম হাত ভেঙ্গে যায়। ঘাতক এ্যাম্বুলেন্সটি সায়মা আক্তারকে তুলে নিয়ে লোহাগাড়া মা-মনি হাসপাতালে নিয়ে যায়।

লোহাগাড়া মা-মণি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান জানান, নিগার সোলতান নিশাত হাতের মধ্যে মারাত্মক আঘাত পাওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। অন্যজন সাইমা জান্নাত মাথায় আঘাত পেয়েছে। তাকে ২৪ ঘন্টার জন্য অবজারভেশনে রাখা হয়েছে।

আহত ছাত্রীর মা জানান স্কুল ক্লাসের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য তারা স্কুল যাচ্ছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.