সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা পৌরসভায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, নিহত শিশুর বাবা মোহাম্মদ চাম্পাতলী মসজিদের ঈমাম। মঙ্গলবার বেলা তিনটার সময় তার ছেলে ওবায়দুল্লাহ (৪) মসজিদের পাশের পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সাকিব পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে দ্রুত লামা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডাঃ বিবি হাজেরা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আসলে মর্মান্তিক। সন্তান হারানো কষ্ট কতখানী তা শুধু একজন বাবাই বলতে পারবেন।

প্রসঙ্গত, মাওলানা মোহাম্মদ এর আরেকটি শিশু গত বছর চকরিয়া শশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানে পানিতে পড়ে মারা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.