সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় পাহাড়ী নারী ধর্ষণ মামলায় গ্রেফতার ১

লামায় পাহাড়ী নারী ধর্ষণ মামলায় গ্রেফতার ১

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

লামা উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী ধর্ষণ মামলার আসামী মো. কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৭দিন পর শুক্রবার বিকাল ৩টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে।

গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার লাতুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে (২৫ ফেব্রুয়ারী) অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামী কায়সারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী ধর্ষণ মামলার অন্যতম আসামী কায়সারকে গ্রেফতারের দাবীতে বান্দরবানে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.