
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
তৃণমূলে দলকে শক্তিশালী, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত এবং নিজেদের দলকে সু-সংগঠিত করতে বান্দরাবনের লামায় বিশাল কৃষক সমাবেশ করেছে লামা পৌরসভা কৃষকলীগ। লামা উপজেলার চত্বরে শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। পৌর কৃষকলীগের সভাপতি মো. ইউছুপ মজুমদার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এস. এম. আকবর আলী চৌধুরী।
পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এ.কে.এম জাহাঙ্গীর, বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মার্মা, মো. মোজাম্মল হক বাহাদুর, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব নূর আলী, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু সহ প্রমূখ।
কৃষক সমাবেশে লামা পৌরসভার সব ওয়ার্ড ও উপজেলার সকল ইউনিয়ন হতে নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করে।
এসময় সমাবেশস্থল আওয়ামীলীগের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এছাড়া অন্যান্য সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল বলেন, বিএনপি হচ্ছে লুটতরাজের দল। জঙ্গি পৃষ্টপোষকতার সহযোগী এরা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে নৈরাজ্য সৃষ্টি, বোমা হামলা দেশের টাকা বিদেশে পাচার ক্ষমতার অপব্যবহার করেছিল। তারা দেশে কোন উনয়ন করেনি বরং লুটপাটে ব্যস্ত ছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকার করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন এবং কৃষিবান্ধব সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ তথা বীর বাহাদুরকে নৌকা প্রতীকে আবারো বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হওয়ার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এধারা অব্যাহত রাখতে হলে পুনরায় নৌকাকে বিজয়ী করতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.