লামায় শনিবার বেলা ৩টায় লামা-রুপসীপাড়া রোডে কলিঙ্গাবিল ও কাটাপাহাড় নামক স্থানে মাহিন্দ্র ও মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ৮জন আহত হন। আহতরা হলেন, সাইফুল ইসলাম (১৫), মোঃ আলী (৬০), স্বপন দাশ (৬০). আমন্ত্র বড়ুয়া (৫৫), রংসাদু ত্রিপুরা (৪০), মোঃ সিরাজ মিয়া (৫৫) ও কবির আহাম্মদ (৩০)। আহতরা সবাই লামা পৌরসভা ও রুপসীপাড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, লামা বাজার থেকে ছেড়ে আসা মাহিন্দ্রটি অতিগতিতে রুপসীপাড়া বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কলিঙ্গাবিল হারুণের বাড়ির সামনের বাকেঁ রাস্তার উত্তর পাশে পড়ে যায়। এতে করে মাহিন্দ্রের যাত্রী ২জন গুরুতর ও ৫জন হালকা আহত হয়। শনিবার সাপ্তাহিক বাজারের দিন হওয়ায় দ্রুত গাড়ি চালাতে গিয়ে মাহিন্দ্রটি নিয়ন্ত্রণ হারায় বলে জানায় মাহিন্দ্রের যাত্রী আহত মোঃ সিরাজ মিয়া। আহতদের দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা।
মাহিন্দ্র ড্রাইভার মোঃ আল আমিন পালিয়ে যায় বলে জানায় আহতরা।
অপরদিকে একই সময় লামা বাজার থেকে ছেড়ে আসা ভাড়ায় চালিত মোটর সাইকেল লামা-রুপসীপাড়া রোডের কাটাপাহাড় নামক স্থানে এসে উল্টে গেলে যাত্রী রংসাদু ত্রিপুরা গুরুতর আহত হয়। হাটুতে প্রচন্ড ব্যাথা পাওয়ায় তাকেও চমেক হাসপাতালে রেফার করে লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার শফিকুর রহমান মজুমদার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.