সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ : আহত ২

লামায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ : আহত ২

 

http://coxview.com/wp-content/uploads/2022/01/Accident-Salim-Rafiq-27.01.2022-1.jpg

মোঃ সেলিম

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় মোঃ সেলিম (৩২) নামে এক যুবক দুই মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে। ঘটনাস্থলে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

http://coxview.com/wp-content/uploads/2022/01/Accident-Salim-Rafiq-27.01.2022-2.jpg

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত রক্তাক্ত সেলিমের লাশ টমটমে তোলা হচ্ছে।

নিহত মোঃ সেলিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকার মোঃ আবুল হাসেম এর পুত্র। সে মালেশিয়া প্রবাসী ছিলেন। আহতরা হলেন, দক্ষিণ বাম হাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মোঃ ফরিদ ও পূর্ব হাইদারনাশী মৃত মোঃ হোসাইন প্রকাশ মাহোচন মোঃ মাইনউদ্দিন।

http://coxview.com/wp-content/uploads/2022/01/Accident-Salim-Rafiq-27.01.2022-3.jpg

দুর্ঘটনায় পতিত মোটর সাইকেলটি।

প্রত্যেক্ষদর্শীরা জানান, এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মোঃ সেলিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোঃ ফরিদ এর মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়ে মোঃ সেলিমের মৃত্যু হয়। অপরদিকে মোঃ ফরিদ ও মোঃ মাইনউদ্দিন আহত হয়েছে। আহত দুইজনকে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়।

মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মোঃ ফরিদ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে মোঃ সেলিমের মোটর সাইকেলে ধাক্কা দেয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত সেলিমের পরিবারের সূত্রে জানা যায় বৃহস্পতিবার বাদে মাগরিব নামাজের পর পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন একাডেমি মাঠে নিহতের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.