লামা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার ভোট চেয়ে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত উপজেলা ও পৌর যুবলীগ। দলমত নির্বিশেষে পৌর এলাকায় নাগরিক ও ভোটারদের কাছে নৌকা প্রতীকের ‘ভোট চাই’ স্লোগানে পৌর শহরে প্রকম্পিত করছে যুবলীগের নেতা ও কর্মীরা।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকায় ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আলম এর সভাপতিত্বে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পৌর যুবলীগের সভাপতি মোঃ তৈয়ব আলী, সহ-সভাপতি মোঃ সালা উদ্দিন সহ প্রমূখ।
পৌর যুবলীগের সভাপতি মোঃ তৈয়ব আলী তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই আসন্ন ৩০ ডিসেম্বর লামা পৌরসভা নির্বাচনে জাতীয় প্রতীককে সবার উর্দ্ধে রেখে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলামকে জয়যুক্ত করতে সকলকে অনুরোধ করেন। পাশাপাশি নৌকা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের বাড়ী বাড়ী যেতে যুব সমাজের প্রতি আহবান জানান।
আরো বলেন, বর্তমানে লামা পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট ইট পাথরের পরশ পায়নি। বর্ষা মৌসুমে লামা বাজারসহ অধিকাংশ জায়গায় পানি জমে থাকে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। ৯টি ওয়ার্ডে নেই পয়ঃনিস্কাশন ব্যবস্থা, বিদ্যুৎ লাইন, গণশৌচাগার। খানাখন্দে ভরা কাঁচা রাস্তা ঘাট গুলো দিয়ে প্রতিনিয়ত পারাপার হতে ঘিয়ে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাই অন্ধকারাচ্ছন্ন পৌরসভাকে আলোকিত এবং ৩য় শ্রেণী থেকে ১ম শ্রেণী পৌরসভাতে উন্নিত করতে নৌকা প্রতীকে ভোট চান ভোটারের কাছে। একইভাবে ৯টি ওয়ার্ডে যুব সমাবেশ করা হবে বলে জানান যুব নেতারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.