মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বান্দরবানের লামায় ব্যাটারী চালিত সকল ইজি বাইক, অটো রিক্সা ও টমটম বন্ধের দাবীতে পায়ে চালিত রিক্সা (বাংলা রিক্সা) চালকরা স্মারকলিপি ও অনশন ধর্মঘট পালন করে। ১১ অক্টোবর রবিবার সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ রেখে বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে অনশন ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করে লামার সকল রিক্সা চালক। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার।
বাংলা রিক্সা চালক সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন বলেন, ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের কারণে লামা শহরের প্রায় ৪শতাধিক পায়ে চালিত রিক্সা চালক না খেয়ে মরতে বসেছে। সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ভাড়া উঠানো যায়না, কিভাবে সংসার চলবে ? তাছাড়া বিদ্যুত্ অপচয় ও ঘাটতির অন্যতম কারণ এই ব্যাটারী চালিত রিক্সা ও টমটম। এমন অবস্থায় প্রশাসনের পদক্ষেপে ব্যাটারী চালিত ইজি বাইক বন্ধের দাবী জানায় তারা। এদিকে সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
স্মারকলিপি গ্রহণকালে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার বলেন, দ্রুত বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা হবে। সে পর্যন্ত সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন, রিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাব সহ প্রমূখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.