
লামা (বান্দরবান) রোয়াজা পাড়া হতে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করেছে র্যাব।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গম রোয়াজা পাড়া এলাকা হতে র্যাব-৭ এর সাড়াশি অভিযানে ২৫টি দেশীয় তৈরি বন্ধুক সহ ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
আটককৃতরা হল, চাইনুং মারমা (৩৬) পিতা- মংচিহ্লা মার্মা, তুইসা মং (৩৬), পিতা- উছা মার্মা, মিফং মার্মা (৪১) পিতা- মৃত চিংফুয়াং মার্মা ও এক্য মার্মা (৪০) পিতা- ছাহ্লাচিং মার্মা, গ্রাম- ত্রিশডেবা বড় মার্মা পাড়া, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান (পিপিএম) সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ জানান, দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ী এলাকায় পাহাড়ী সন্ত্রসীরা খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম পাহাড়ী এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষন ও গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে র্যাব-৭ জানতে পারে যে, বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দূর্গম পাহাড়ী এলাকায় কতিপয় সংঘবদ্ধ পাহাড়ী সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে (১৫ ফেব্রুয়ারি) রাতের সময় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন ও র্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২,০৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, গয়ালমারা, ত্রিশডেবা ও রোয়াজা পাড়া এলাকা সমূহ সন্ত্রাসীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। সেখানে নিয়মিত চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলে। প্রায়সময় সেনাবাহিনী সেখানে অভিযান চালালেও গভীর পাহাড়ি এলাকায় হওয়ায় সন্ত্রাসীরা খবর পেয়ে আগ থেকে সরে যায়। বহুবার সেনাবাহিনীর সাথে পাহাড়ি সন্ত্রাসীদের মুখোমুখি গোলাগুলি হয়েছে। সেখানে সেনা ক্যাম্প স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.