মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক তৃতীয় শ্রেণীর ছাত্রী যৌন নিপীড়নের স্বীকার হয়েছে। লামা উপজেলার সরই ইউনিয়নের কম্পোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। ২০ নভেম্বর শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ভিকটিমের পিতা হ্লামংপ্রু মার্মা (৪৫) লামা থানায় এসে মামলা দায়ের করে।
এজাহার সূত্রে জানা যায়, লামার সরই ইউনিয়েনের কম্পোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন আলী (৩২) ১৫ নভেম্বর রবিবার ১ঘটিকায় স্কুল বিরতি দিলে সুযোগ বুঝে মমতা মার্মা (১২) (প্রতিকী নাম)কে স্কুলের বারান্দায় কাছে ডেকে নিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার স্তন ও পায়ে হাত দেয় এবং উত্ত্যক্ত করে। তাছাড়া মেয়েটিকে একা অফিসে ডাকলে সে যেতে অস্বীকার করায় ক্লাস শুরু হওয়ার পরে সে তাকে বেত দিয়ে মারধর করে। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাজের গণ্যমান্য কয়েকজনকে জানালে তারা ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় অপরাধীকে কেয়াজুপাড়া বাজারে আটক করে সরই পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
আটককৃতসহ ভিকটিককে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় লামা থানায় আসে। ভিকটিমের পিতা হ্লামংপ্রু মার্মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রুজু করে। লামা থানা মামলা নং ০৫, তারিখ- ২০ নভেম্বর ২০১৫ইং।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনান সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী মোঃ ইয়াছিন আলী লামা থানা জেল হেফাজতে রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.