
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় শুরু হলো সরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট। “খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে প্রতিপাদ্য করে সরই ব্যাডমিন্টন টূর্ণামেন্ট-২০২২ উদ্বোধন হয়েছে৷ সরই ইয়ং সোসাইটির আয়োজনে লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি মাঠে ১০ ফেব্রুয়ারী রাতে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
নক আউট পদ্ধতিতে উদ্বোধনী খেলায় বান্দরবান ব্যাডমিন্টন একাডেমি বনাম লোহাগাড়া হোটেল হাইওয়ে মধ্যে অনুষ্ঠিত খেলায় বান্দরবান ব্যাডমিন্টন একাডেমি বিজয়ী হয়। অপর ম্যাচে বান্দরবান ব্যাডমিন্টন একাডেমি বনাম লামা বিদ্যুৎ অফিসের খেলায় বান্দরবান ব্যাডমিন্টন একাডেমি বিজয়ী হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস কোম্পানি। খেলায় উদ্বোধক ছিলেন, সরই পুলিশ ফাঁড়ির আই সি মোঃ দেলোয়ার হোসাইন ও গেস্ট অব অনার উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী সিকদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাহফুজ সহ প্রমূখ।
উদ্বোধনী খেলায় সরই ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি উপজেলার ক্রীড়ামোদী লোকজনের ভীড় জমে। চমৎকার একটি আয়োজনের জন্য ক্রীড়ামোদী জনতা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.