সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় সাংবাদিক কল্যাণ ফান্ডের যাত্রা শুরু

লামায় সাংবাদিক কল্যাণ ফান্ডের যাত্রা শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা উপজেলায় যাত্রা শুরু করেছে ‘সাংবাদিক কল্যাণ ফান্ড’ নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি গঠন উপলক্ষে শুক্রবার রাতে প্রেসক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি এম.টি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল করিম আরমান, সদস্য সাহাব উদ্দিন রিটু, রফিক সরকার, মংছিংপ্রু মার্মা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সহ-সভাপতি আবুল কাশেম, বেলাল আহমদ, সাংবাদিক ফোরামের সভাপতি ইউসুফ মজুমদার, সদস্য নাজমুল হোসেন, উজ্জ্বল বড়ুয়া, সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন, সামছুদ্দোহা, বাবু মং মার্মা, নুর মোহাম্মদ মিন্টুসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিতে মোঃ ফরিদ উদ্দিনকে আহবায়ক ও মোঃ তৈয়ব আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম-আহবায়করা হলেন মোঃ নুরুল করিম আরমান, ইউসুফ মজুমদার ও এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন। সদস্যরা হলেন- সাহাব উদ্দিন রিটু, রফিক সরকার, উজ্জল বড়ুয়া, মংছিংপ্রু মার্মা, সামশুদ্দোহা, আবুল কাশেম।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.