মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
ইঞ্জিন ওয়েল “সার্ভো লুব্রিকেন্টস” বাজারজাত করার উদ্দেশ্যে লামায় গাড়ি মেকানিক ও গ্যারেজ মালিকদের সাথে এক সেমিনার ও ইফতার পার্টির আয়োজন করে ইন্ডিয়ার ওয়েল কোম্পানী সার্ভো। লামা বাজারের সার্ভো লুব্রিকেন্টস ডিলার মেসার্স আদিত্য হার্ডওয়ার সোমবার সন্ধ্যায় কুটুমবাড়ি রেস্টুরেন্ট কনভারসন হলে এই আয়োজন করে।
সেমিনারে সার্ভো ইঞ্জিন ওয়েল ব্যবহার বিধি ও সুবিধা নিয়ে তথ্যবহুল আলোচনা করেন সার্ভো লুব্রিকেন্টস এর চট্টগ্রাম অফিসের সহকারী ম্যানাজার (বিক্রয়) মো. ফয়সাল ইমাম। তিনি সার্ভো লুব্রিকেন্টস বাজারজাত করণে মেকানিক, গাড়ি মালিক, গ্যারেজ মালিক ও ড্রাইভার ভাইদের সহায়তা কামনা করেন। ইন্ডিয়ান নাম্বার ওয়ান ওয়েল কোম্পানী সার্ভো তাদের সকল ওয়েল ও মালামালে শতভাগ গুণগত মান সঠিক রয়েছে বলে জানান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, লামা পৌরসভার প্যানেল মেয়র ও গাড়ি কোম্পানী মো. হোসেন বাদশা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সার্ভো লুব্রিকেন্টস এর চট্টগ্রাম অফিসের সহকারী ম্যানাজার (বিক্রয়) মো. ফয়সাল ইমাম, ম্যানাজার (কারিগরি) আবু সৈয়দ, লামা থানা প্রতিনিধি পুলিশের উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, লামা সার্ভো ডিলার স্বপন কর্মকার, সাংবাদিক তানফিজুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. তৈয়ব আলী, খগেশপ্রতি চন্দ্র খোকন সহ প্রমূখ।
এছাড়া অর্ধশতাধিক মেকানিক ও গ্যারেজ মালিক সেমিনারে অংশগ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.