সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় হাসান হত্যার প্রতিবাদে মানববন্ধন

লামায় হাসান হত্যার প্রতিবাদে মানববন্ধন

Rafiq -Lama 27.07.16 news 4pic (1)

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় পূর্ব শত্রুতার জের ধরে চাচার দা’য়ের কুপে নিহত ভাতিজা কামরুল হাসানের হত্যার প্রতিবাদে ২৭ জুলাই বুধবার বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গত ১২ জুলাই মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেগুনঝিরি এলাকায় জোহর আলী (৩০) নিজের ভাতিজাকে কুপিয়ে জখম করলে রাতে চমেক হাসপাতালে সে মারা যায়। অভিযুক্ত আসামী জোহর আলী বর্তমানে জেল হাজতে রয়েছে।

জানা গেছে, খুনি জোহর আলী ও নিহত কামরুল হাসানের বাবা আলী আকবর সত্ ভাই। দীর্ঘদিন যাবত্ তাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলা আছে। ঘটনার দিন ১২ জুলাই মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী (৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানায়।

Rafiq -Lama 27.07.16 news 4pic (3)

দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কামরুল হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে সে মারা যায়। দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কারী খুনির জোহর আলীর ফাঁসির দাবিতে লামা সর্বস্তরের প্রায় ৩শতাধিক মানুষ মানববন্ধন করে খুনির ফাঁসি দাবি করে। এসময় কামরুলের বাবা, মা ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আসে।

উল্লেখ্য, খুনি জোহর আলী কয়েক দিন আগে আলী আকবরের একটি গরুর বাছুর আচঁড়ে মেরে ফেলে এবং কয়েক বছর আগে সে তার সত্ মাকে কেটে হত্যা করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.