সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ১

লামায় ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ১

http://coxview.com/wp-content/uploads/2022/02/Handcap-Rafiq-15.02.2022-5.jpg

চোলাই মদসহ আটক আব্দুস শুক্কুর।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামার আজিজনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুর (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আজিজনগর পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পুলিশ। আটককৃত আব্দুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুস্তম পাড়ার আবুল কাশেমের ছেলে।

১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুস শুক্কুরকে আটক করা হয়।

আজিজনগর পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুরক আটক করা হয়। তাকে আটকের সুযোগ বুঝে তার দুই সহযোগী দেলায়ার ও মিজান নামের দুই ব্যক্তি পালিয়ে যায়।

ক্যাম্প ইনচার্জ বলেন, দেলোয়ার ও মিজান কিছুদিন আগে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি নামক এলাকা হতে মদসহ আটক হয়ে জেলখেটে জামিনে বের হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তি লামা থানা হেফাজতে আছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠন লামা পুলিশ বদ্ধপরিকর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.