
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পুলিশ অভিযান চালিয়ে ৬৯ লিটার চোলাই মদসহ তহিদুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম শেখ এর নেতৃত্বে ফাঁড়ি কর্তব্যরত এস.আই জুনাইদ হাসান, এ.এস.আই মাসুদ রানা তাকে আটক করেছে।
আটককৃত তহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বমুরকুল পাড়ার নুরুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১টায় লামা-ফাইতং সড়ক দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ফাইতং পুলিশ ফাঁড়ি নিচে রাস্তার মাথায় নামক স্থান থেকে তহিদুল ইসলামকে বস্তা ভর্তি চোলাই মদ ও মোটর সাইকেলসহ তাকে আটক করে।
ফাইতং পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স দিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৬৯ লিটার দেশীয় চোলাই মদ ব্যবসায়ী তহিদুল ইসলামকে চোলাই মদসহ আটক ও মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় আরেক সহযোগী পালিয়ে যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত ব্যক্তি লামা থানা হেফাজতে আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.