
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
“তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রূপসী পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লামা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ দায়িত্ব পালনের উপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় সরকারি বিভিন্ন সেবা, টাইফয়েড ভ্যাকসিন, নতুন কুঁড়ি-২০২৫ এর সময় বৃদ্ধি, জন্মনিবন্ধন, তথ্য অধিকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.