
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনকে তাঁর স্বীয় দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের জন্য উত্তম পুরস্কারের সুপারিশ করেছে পুলিশ সুপার বান্দরবান ও অফিসার ইনচার্জ লামা থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে লামা উপজেলায় সূত্র বিহীন বেশ কয়েকটি হত্যা মামলার মূল তথ্য উদঘাটন, প্রকৃত দোষীদের সনাক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন। স্বীয় কাজের স্বীকৃতি মানুষকে উৎসাহিত করে। তাই উৎসাহ প্রদানে তাকে উত্তম পুরস্কারের জন্য সুপারিশ করে পুলিশ সুপার বান্দরবান ও অফিসার ইনচার্জ লামা থানা।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত করতে সুপারিশ করা হয়েছে। লামা থানার সকল পুলিশ অফিসার ও সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও টিম ওয়ার্কের জন্য এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.