
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভায় আগামী ১৬-২৩ সেপ্টেম্বর সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। পৌরসেবা সপ্তাহ উপলক্ষে উক্ত সময়ে সকল গৃহ হোল্ডিং এর মালিক ও পানি গ্রাহকসহ সকল প্রকার লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বকেয়া কর বা লাইসেন্স নবায়ন ফি/বিল পরিশোধ করবেন, তাদের ৫০ শতাংশ জরিমানা মওকুফ করা হবে।
লামা পৌরসভার লাইসেন্স পরিদর্শক তানফিজুর রহমান বলেন, বর্ণিত সময়ে বকেয়া হোল্ডিং কর ও পানির বিল পরিশোধ করে ঘোষিত ৫০ শতাংশ জরিমানা মওকুফ পাওয়ার সুবিধা গ্রহণের জন্য পৌর নাগরিকদেরকে অনুরোধ করা হলো।
লামা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সেবা সপ্তাহে বিল পরিশোধ করার অনুরোধ করেন। তৎপরবর্তী সময়ে বকেয়া হোল্ডিং কর ও বকেয়া পানির বিল সরকারী পাওনা হিসেবে আদায়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.