সভাপতি- রফিক, সাধারণ সম্পাদক- তাজুল ইসলাম

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলায় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ম পর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাময়িক বিরতি দিয়ে ২য় পর্বে কাউন্সিলের মাধ্যমে পৌর আওয়ামীলীগের নতুন কমিটির গঠন করা হয়।
পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর আলম। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা পারুল, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, নেতা বিজয় কান্তি আইচ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে মো. রফিক, সহ-সভাপতি পদে এম. বশিরুল আলম, সাধারণ সম্পাদক পদে মো. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিক সরকার, সাংগঠনিক সম্পাদক পদে মো. তৈয়ব আলী ও মংছিংপ্রু মার্মা নির্বাচিত হন।
আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নির্বাচিত আংশিক কমিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা অনুমোদন দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.