মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আমির হোসেনের সমর্থনে ২২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচনী গণসংযোগে যোগ দিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী লামায় পৌঁছান। এসময় বান্দরবান জেলা ও লামা উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দ লামা বাস ষ্টেশনে তাকে ফুল দিয়ে বরণ করে।
জানা যায়, লামা পৌরসভা নির্বাচনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোনীত প্রার্থী আমির হোসেনের সমর্থনে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহণ করতে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী লামা আসেন। দুপুর ২টায় লামা বাজার জনসংযোগ শেষে মীম ফিলিং ষ্টেশনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়, বিকাল ৩টায় লামামুখ বাজার এলাকা ও ৪টায় লাইনঝিরি সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও পথ সভায় অংশগ্রহণ করবেন দলের এই শীর্ষ নেতা।

গণসংযোগকালে রুহুল আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং মানুষ নিরাপদে ভোট দিতে পারলে বিএনপি’র বিজয় সুনিশ্চিত। কোন ধরনের ভোট জালিয়াতি, কারচুপী ও কেন্দ্র দখলের চেষ্টা করলে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিবর্তনের আন্দোলন শুরু করবে বিএনপি। তাছাড়া দলের বিরুদ্ধে কোন নেতা কর্মী অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.