সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি রফিক সম্পাদক তৈয়ব

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি রফিক সম্পাদক তৈয়ব

নবনির্বাচিত কমিটির হাতে কমিটি হস্তান্তর করছেন অতিথিরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে রিপোর্টার্স ক্লাবের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্যরা গোপন ব্যালটের ভোটে কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনতার প্রতিনিধি শাহাব উদ্দিন, অর্থ-সম্পাদক পদে অনলাইন টেলিভিশন সি-প্লাস প্রতিনিধি মোঃ ইলিয়াছ আরমান নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী কমিটিতে সদস্য হিসাবে আছেন, দৈনিক গণসংযোগ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি এম. কামরুল হাসান টিপু, দৈনিক ডেসটিনি পত্রিকার লামা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক গিরিদর্পণ লামা প্রতিনিধি কামরুল হক মহসিন ও অপরাধ তথ্যচিত্র বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ মোর্শেদুল আলম।

নির্বাচনে ক্লাবের উপদেষ্টা, নিবার্চন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আবুল কাসেম দায়িত্ব পালন করেন। নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.