সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লিংকরোড মক্কা মার্কেটে অগ্নিকাণ্ড

লিংকরোড মক্কা মার্কেটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক :

শহরতলীর লিংক রোড এলাকায় মক্কা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ১৩ মে, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের লিংক রোড এলাকায় মক্কা মার্কেটের (৯৯ মার্কেট) তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দ্রুত কক্সবাজারের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে বিদ্যুৎ শর্ক সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটেছে। উক্ত বিল্ডিং এর তৃতীয় তলায় কাপড়ের মার্কেট হওয়াই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লিংক রোড ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.