সাম্প্রতিক....
Home / জাতীয় / লিটন হত্যাকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে: প্রধানমন্ত্রী

লিটন হত্যাকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের জন্য স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে হত্যাকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে পূনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘মাঝে মাঝে শোনা যায় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কোথায় কে একটু শক্ত হয়ে দাঁড়িয়েছে তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এসব হত্যা পরিকল্পনাই বিএনপি-জামায়াতের আন্দোলনের কর্মকাণ্ড। এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। আমরা যেমন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি তখন লিটনের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের ঠিকই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’

প্রধানমন্ত্রী রোববার সংসদে সরকারি দলের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, মঞ্জুরুল ইসলাম লিটন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। এটাই ছিল তার অপরাধ। এ জন্যই তাকে জীবন দিতে হয়েছে। লিটনের মৃত্যুতে আমরা একটি সম্ভাবনাময় নেতৃত্বকে হারিয়েছি।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.