সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লিভার জন্ডিসের কাছে হেরে গেল কম্পিউটার হাসান

লিভার জন্ডিসের কাছে হেরে গেল কম্পিউটার হাসান


নিজস্ব প্রতিবেদক :
অবশেষে লিভার জন্ডিসের (লিভার সিরোসিস) কাছে হেরে গেলেন কক্সবাজার শহরের সবার পরিচিত প্রিয়মুখ মো: হাসান (৩২) প্রকাশ কম্পিউটার হাসান। ৩ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.. রাজেউন)। তার মা, স্ত্রী ও ১০ মাস বয়সের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে। তারা ৬ ভাই, ৫ বোন। ৪ আগষ্ট দুপুরের নামাজের পর বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে তার নামাজে জানাজা হবে।

শহরের থানা রোডের পিছনে তার প্রতিষ্ঠিত এস.এম কম্পিউটার ল্যাব রয়েছে। মো: হাসান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি কালের কন্ঠ শুভ সংঘের জেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, জাতীয় শিশু কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসর ও স্বপ্নের সিঁড়ির কার্যকরি সদস্য।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক কালের কন্ঠ’র কক্সবাজার অফিস প্রধান সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি রাজিব দেবদাশ, সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, স্বপ্নের সিঁড়ির সভাপতি মো: আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক আসিফ সাইফুল আবির।

সবাই তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.