সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লেমশীখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

লেমশীখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি;কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় লেমশীখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল লেমশীখালী ৪নং ওয়ার্ডের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রবীন সদস্য এ,টি,এম শাহা আলম কুতুবীর সভাপতিত্বে ও লেমশীখালী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ ফারুক কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান নূরুচ ছাফা বি,কম।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম (লালা), উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, দপ্তর সম্পাদক মোঃ ইউছুফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম, নেমাজ উদ্দিন এম ইউপি, আবু মুছা এম ইউপি, শুধাংশু বিমল দাশ, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, লেমশীখালী ১নং ওয়ার্ড় সভাপতি ডাঃ নূরুল কবির, ৩নং ওয়ার্ড় সম্পাদক রেজাউল করিম, ৫নং ওয়ার্ড সভাপতি নূরুল হুদা, ৬নং ওয়ার্ড় সম্পাদক আতাউল্লাহ বাদশা, ৭নং ওয়ার্ড় সভাপতি আবদুল মজিদ,সাধারণ সম্পাদক ফজল করিম, ৮নং ওয়ার্ড় সভাপতি মোস্তাক আহম্মদ, সম্পাদক মোঃ ইসমাঈল, ৯নং ওয়ার্ড় সভাপতি মোঃ রাসেল, সম্পাদক মোক্তার হোসেন, আ’লীগ নেতা আব্দুল মালেক, অলি আহম্মদ, জয়নাল আবেদীন, লেমশীখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিযাবুল, উত্তর ধূরুং আ’লীগ নেতা আবুল হাসেম, আব্দুল আখের, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগ নেতা মহি উদ্দিন, সহ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে প্রধান মন্ত্রির দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.