
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জেনারেটর ও আইপিএস নির্ভর হয়ে পড়েছে জেলা সদরের বহুল আলোচিত ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা। তীব্র বাতাস ও থেমে থেমে বৃষ্টিপাতে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসাবে এটিকে কাছে রাখছে ব্যবসায়ী সহ সর্বশ্রেণি পেশার মানুষজন। বৃষ্টি হলেই বিপাকে পড়েতে দেখা যায়, ব্যবসায়ী সহ গ্রামাঞ্চলের বিদ্যুৎ সুবিধাভোগী মানুষজনদেরকে।
জানা যায়, বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে সম্প্রতি মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের কারণে গ্রামাঞ্চলের বৈদ্যুতিক তারের সমস্যা হওয়ার ফলে বাজারও তৎ সংলগ্ন পার্শ্ববর্তী গ্রামগঞ্জের বাড়ি ঘরেও এখন আই পি এস নির্ভর বললেই চলে।
এদিকে বিদ্যুতের এহেন অবস্থার কারণে বিভিন্ন শিক্ষাঙ্গণের শিক্ষার্থীদের লেখাপড়ার দারুণ ব্যাঘাত ঘটছে। অন্যদিকে বিদ্যুৎতের লোডশেডিং কিংবা সমস্যার ফলে না থাকায় ঈদগাঁওবাসী বিকল্প চিন্তা হিসেবে কুপিবাতি বেঁছে নিয়েছে। গ্রামাঞ্চলের বিদ্যুৎ সুবিধাভোগী লোকজনের মতে, বৃহত্তর ঈদগাঁও এলাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি কাটা ছেড়া তারের পরিবর্তে নতুন তার দিয়ে লাইন টাঙ্গাতো তাহলেই এহেন অবস্থা সৃষ্টি হতো না। তারা অতিসত্বর পবিস কর্তৃপক্ষকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জোর দাবী ও জানান।
এদিকে আসন্ন ঈদবাজারকে ঘিরে ঈদগাঁওর ব্যবসায়ীরা বিদ্যুৎতের বিকল্প জেনারেটর কিংবা আইপিএসের মাধ্যমেও যেন কোন রকম ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঈদগাঁওর কয়েক ব্যবসায়ীর মতে, বিদ্যুতের সমস্যায় বন্ধ থাকলে ব্যবসা-বাণিজ্য অনেকটা থমকে যায়। সচেতন ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে, কক্সবাজার গোটা জেলা হতে এ ঈদগাঁও থেকে সরকারের কোষাগারে মোটা অংকের অর্থ জমা হয়ে থাকে। অথচ উন্নয়নের ক্ষেত্রে একেবারে পিছনে বললেই চলে এ ঈদগাঁও। আবার বৃহত্তর এলাকার গ্রামাঞ্চলে ২/১ দিন বিদ্যুৎ না থাকলে বাসাবাড়ীর ফ্রিজে রক্ষিত মাছ, মাংসসহ অপরাপর খাদ্য দ্রব্য নষ্ট হয়ে যায় বলে জানান গৃহবধূরা। অপরদিকে হাসপাতালের ফ্রিজে রক্ষিত দামী ইনজেকশনসহ ঔষধপত্রাদিও নষ্টের দিকে ধাবিত হয় বলেও জানা যায়। এমনকি সাধারণ মানুষের নানা কাজে কর্মে ব্যাঘাত ঘটার পাশাপাশি কম্পিউটার, ফটোকপিসহ বৈদ্যুতিক ব্যবহার্য কাজকর্ম থমকে যাচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়ার কথা আর ফ্রিজে রক্ষিত খাদ্যদ্রব্যসহ দামী ঔষধ পত্রাদির দিকে বিবেচনা করে অবিলম্বে ঈদগাঁওতে উন্নতমানের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ সৃষ্টি সহ লোডশেডিংমুক্ত রাখার দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.