মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াস্থ বনাপুকুর এলাকায় যাত্রীবাহি দু’বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও হেলপারসহ তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজারের ননিয়ারচর এলাকার বাসিন্দা ও বাসের হেলপার নুরুল আমিন (৪৫), মহেশখালীর ইসহাক এবং অপরজন ৫বছর বয়সি শিশু। আহতদের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার বেলাল উদ্দিন (৩৬), চকরিয়া উপজেলার হারবাং এর দিলুয়ারা বেগম (৫৫), জোবায়ের উল্লাহ (১৬), দরবেশ কাটার মোহাম্মদ হারুন (৩৭), মোজাম্মেল হক (৩৫), ঢেমুশিয়ার দিলুয়ারা বেগম (৩৫), সাজেদা বেগম (৫৫), ওমর আলী (৩২), বানিয়ারচড়া এলাকার নুরুন্নাহার (৩৫), বদরখালীর মনজুর আলম (৪৫), বানিয়ারচড়ার ইয়াছিন (৪০), কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার খদিজা বেগম (৫৫), মো. হোসেন (৪৫), মহেশখালীর মাতারবাড়ির রিনা আক্তার (২৮), গুরানী বড়ুয়া (৪০), হুমায়ন কবির (৩০), মোহছেনা বেগম (৪৫) ও পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার মনোয়ারা বেগম (২৫)। আহতদের মধ্যে বেলাল ও মনোয়ারা বেগমকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত যাত্রী ওমর আলী জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী থেকে চট্টগ্রামগামি শাহ-আমিন পরিবহণের একটি যাত্রীবাহি বাসে উঠি। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা বনাপুকুর এলাকায় পৌছলে কক্সবাজার মুখি একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশু ও চালকসহ ৩ জন মারা যায়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"





You must be logged in to post a comment.