প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভাস্থ শংকরমঠ এলাকা নিবাসী ঝুলন দাশের মাতা এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কক্সবাজার সদর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক- সজীব দাশের ঠাকুরমা স্বর্ণলতা দাশ (৯৫) আর নেই। তিনি ১৪ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। শনিবার সকাল ১০ ঘটিকার সময় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৫ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
স্বর্ণলতা দাশ শহরের পানবাজার সড়কস্থ সাবেক গোবিন্দ ভবনের মালিক গোবিন্দ দাশের স্ত্রী। তাহার মৃত্যুতে সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যগণের পক্ষে- গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার সদ্গতি কামনা করেন- সভাপতি- দীপক দাশ ও সাধারণ সম্পাদক- এড: বাপপী শর্মা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.