সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শখের পায়রা বিক্রি করে স্বাবলম্বীর পথে এগিয়ে যাচ্ছে ঈদগাঁও কালিরছড়ার জসিম

শখের পায়রা বিক্রি করে স্বাবলম্বীর পথে এগিয়ে যাচ্ছে ঈদগাঁও কালিরছড়ার জসিম

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

স্বপ্ন নয়, বাস্তবভাবে কবুতর বিক্রি করে এবার স্বাবলম্বী পথে এগিয়ে যাচ্ছে কালিরছড়ার জসিম নামের এক স্বপ্নময়ী যুবক।

১৮ নভেম্বর বিকেলে কক্সভিউ ডট কম’এর নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর ঈদগাঁও কালিরছড়া বাজারে পায়রার সাথে স্বপ্ন দেখা জসিমের সাথে একান্ত আলাপকালে বিস্তারিত তথ্যাদি জানা যায়। তিনি বিগত বছর রমজান মাসের পূর্বেই তিনি প্রথমে শখের বসে তার নিজ বসতবাড়ী কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ভূর্তিয়ার পাড়া নামক স্থানে মাত্র তিন জোড়া কবুতর নিয়ে যাত্রা শুরু করেছিল। সে থেকে অধ্যবদি পর্যন্তও এ ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে তার বাড়িতে ৬০/৭০ জোড়া বিভিন্ন জাতের কবুতর রয়েছে। তিনি কালিরছড়া বাজারে ফার্মেসী ব্যবসার পাশাপাশি পায়রার দোকান দিয়ে নজর কাড়ছে গ্রামীণ জনপদের মানুষদের মাঝে। দৈনিক সকাল / সন্ধ্যা দু’বার করে এ দোকান খোলা থাকে। এসময় বাজারে আসা লোকজন ভীড় করে তার শখের পায়রা দেখতে। তিনি বর্তমানে কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এ কবুতরগুলো একের পর একের সংগ্রহ করে যাচ্ছে। তার দোকানের কোন প্রচার প্রচারণা না থাকা সত্তেও দৈনিক তিনি ৭/৮ জোড়া কবুতর বেচা-বিক্রি করে যাচ্ছে। পায়রার পাশাপাশি বর্তমান সময়ে জনপ্রিয় টার্কি মুরগীও রয়েছে এ দোকানে।

জসিম হতাশ কন্ঠে জানান, প্রয়োজনীয় অর্থের অভাবে পরিপূর্ণ স্বাদ খুঁজে পাচ্ছেনা। এ ব্যবসায় তিনি যেন জেলা উপজেলায় এলাকার সুনাম কুড়িয়ে আনতে পারে, সেই আশাবাদও ব্যক্ত করেন এ প্রতিবেদককে।

তবে বাজার এলাকার কয়েকজন ব্যক্তির সাথে কথা হলে তারা জানান, এ প্রথমবারের মত বাজারে পায়রা দোকানে নানা জাতের কবুতর দেখে আসলে মন জুড়িয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.