সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শাকিব খানকে উকিল নোটিস পাঠিয়েছে পরিচালক সমিতি

শাকিব খানকে উকিল নোটিস পাঠিয়েছে পরিচালক সমিতি

শাকিব খান। ছবি: সংগৃহীত।

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারের একটি প্রশ্নের উত্তরের জের ধরে গত ১৯ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে উকিল নোটিস পাঠিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। এ বিষয়টি ২০ এপ্রিল সকালে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেন, ‘গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিক- এ দেওয়া সাক্ষাৎকারের এক প্রশ্নের উত্তরে শাকিব খান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেছেন। শাকিব বলেছিলেন- ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কিন্তু কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুইদিনের জন্য হলে ঠিক আছে। কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে নাম-বদনাম দুই-ই চলতে হবে।’

খোকন আরও বলেন, ‘প্রযোজক-পরিচালকদের কারণে আজ শাকিব খান তারকা হয়েছেন। আজ শাকিব প্রযোজক পরিচালক আর শিল্পীদের হেয় করে কথা বলে চরম অন্যায় করেছেন। উকিল নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে অপু বিশ্বাস সরাসরি সন্তানসহ উপস্থিত হয়ে জানিয়েছিলেন তাদের (শাকিব-অপু) ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। এরপর তাদের সন্তানও হয়। তবে ক্যারিয়ারের কারণেই বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। আর এ বিষয়টি নিয়ে চলে তুমুল আলোচনা ও সমালোচনা।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.