
নিজস্ব প্রতিবেদক; মহেশখালী :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর শাপলাপুরে সরকারী আশ্রয়ন প্রকল্পে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে একটি প্রভাবশালী কর্তৃক দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আশ্রয়ন প্রকল্পে বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৪ জুন সকালে লিখিত অভিযোগ দিয়েছে।
আশ্রয়ন প্রকল্পে বাসিন্দা শাহ আলম, আবুল হোসেন জানান, স্থানীয় একটি প্রভাবশালীর নেতৃত্বে দিনেশপুর এলাকার নুরুল ইসলাম গত কয়েকদিন ধরে দিনেশপুর আশ্রয়ন প্রকল্পে জোর পূর্বক দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে আসছে। এতে ওই এলাকার আইন শৃঙ্খলার অবনতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার সম্ভবনা রয়েছে।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন, আশ্রয়ন প্রকল্পে অবৈধ দখলদার কর্তৃক স্থাপনা নির্মানের বিষয়টি দ্রুত ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) কর নির্দেশ দেওয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.