সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শিক্ষাঙ্গনে মাদকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন নেমেছে ঈদগাঁও কমিউনিটি পুলিশ

শিক্ষাঙ্গনে মাদকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন নেমেছে ঈদগাঁও কমিউনিটি পুলিশ

ফাইল ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চল যাই যুদ্ধে, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে এ শ্লোগানকে সামনে রেখে সদরের জনগুরুত্বপূর্ণ ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্য শুরু হয়েছে সচেতনতামূলক সমাবেশ।

শিক্ষাঙ্গনগুলোতে এ সমাবেশ অতীব গুরুত্ব বহন করে। ছাত্র ছাত্রীদেরকে ইভটিজিং,সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের পরপরই প্রত্যান্ত গ্রামাঞ্চলে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমধমী আন্দোলন চালিয়ে যাবে। মাদকসেবন ও বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বৃহত্তর এলাকার পাড়া মহল্লার তরুণ-যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা এবং ধংসের হাত থেকে রক্ষাকল্পে নানান পদক্ষেপ গ্রহণ, ছাত্রীদেরকে ইভটিজিংয়ের হাত থেকে রক্ষাসহ গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিড়িয়ে থাকা মাদকের বিরুদ্ধে (না সুচক) জনসচেতনতা তৈরীর লক্ষে ঈদগাঁওর শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সমাবেশ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এবং ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসায় এই সমাবেশ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া মেলেছে। এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন স্থানীয় তদন্ত কেন্দ্রের ইর্নচাজ আবুল কায়েস আখন্দ, এস আই শাহাজ উদ্দিন। যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সচেতনতামুলক সমাবেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে সে হচ্ছে ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।

কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কক্সভিউ ডট কম’কে জানান, ঈদগাঁও ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষে এ আন্দোলন অত্যান্ত গুরুত্ববহন করে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিযানে আমরাও মাঠে আছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.