সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শিক্ষার্থীদেরকে পরিবহনে না তোলায়…

শিক্ষার্থীদেরকে পরিবহনে না তোলায়…

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসষ্টেশনে দূর-দূরান্তের কলেজ শিক্ষার্থীদেরকে যানবাহনে না তোলায় অনাকাঙ্কিত ঘটনা ঘটেছে। এতে করে বেশ কিছুক্ষণ ধরে বাসষ্টেশনস্থ মহাসড়কের দু’দিকে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে।

জানা যায়, ২৩ মার্চ সকাল আনুমানিক আট’টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনের ঈদগড় রাস্তার মাথা নামক এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনের ন্যায় কলেজে যাওয়ার জন্য অবস্থান করে। চট্টগ্রাম থেকে কক্সবাজার মূখী এক শ্যামলী পরিবহন ওই স্থানে পৌছলে সে গাড়িতে শিক্ষার্থীরা উঠতে চাইলে তাতে বারন করে। এসময় চালক ও হেলপারের সাথে বাগবিতন্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটকা পড়া যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত- নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় সদরের ঈদগাঁওয়ের নানা দূরবর্তী কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে চরম বেকায়দায় পড়েছে। বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে দূরবর্তী কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিক্ষাঙ্গনে যাতায়াত নিয়ে মহাসমস্যায় ভুগছে। সকাল বেলা কলেজে যাওয়ার জন্য ঈদগাঁও বাসস্টেশনে দীর্ঘক্ষণ গাড়ীর জন্য প্রহর গুণতে হয়। যাতে করে শিক্ষার্থীদের সময়ের অপচয় এবং সঠিক সময়ে শিক্ষাঙ্গনে পৌছতে না পারায় অনেকে হতাশা প্রকাশ করেন। আবার চট্টগ্রাম থেকে আসা দূরপাল্লার নানা যানবাহন কয়েকজন ছাড়া কলেজ শিক্ষার্থীদের তেমনি গাড়ীতে তুলতে অনাগ্রহ প্রকাশ করে। যার ফলে ঘন্টার পর ঘন্টা শিক্ষার্থীদের রোদে পুড়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে হয়। এমন চিত্র প্রতিনিয়ত ঈদগাঁও বাসস্টেশনে দেখা যায়। যদি স্ব স্ব কলেজ কর্তৃপক্ষের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকত তাহলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে যেতে এত দূর্ভোগ আর কষ্ট পেতে হত না বলে অভিভাবকরা জানান। তবে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় প্রায়শ: দূরবর্তী কলেজে আসা-যাওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অপরদিকে বৃহত্তর ঈদগাঁওয়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা কক্সবাজারের বিভিন্ন কলেজে প্রতিনিয়ত আসা-যাওয়া করে।

এ ব্যাপারে সচেতন মহলের মতে, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে পড়ালেখার মান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা প্রদান করা সরকার ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব ও কর্তব্য। পড়ালেখার সুন্দর এ পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা ও দরকার বলে মনে করেন এরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.