কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে সরকারী বরাদ্দের কোমেন প্রজেক্ট চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর শনি ও রোববার দু’দিনে এ বিতরণ প্রক্রিয়ার সমাপ্তি করা হয়।
জানা যায়, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানূষের খাদ্য সহায়তায় বিশেষ কোমেন বরাদ্ধের চাল দেয়। যার ধারাবাহিকতায় উপজেলার অন্যতম দূর্যোগ কবলিত শিলখালী ইউনিয়নের লোকজনের মাঝেও বিতরণের জন্য বরাদ্দ দেয় কোমেন প্রকল্পের চাল। সরকারের বিশেষ বরাদ্দের এ চাল বিতরণে শিলখালী ইউনিয়ন পরিষদ দু’দিন ব্যাপী বিতরণ প্রক্রিয়ার আয়োজন করে। এলাকাবাসীর মাঝে কোমেন প্রকল্পের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আলম এমইউপি, প্যানেল চেয়ারম্যান-২ লুৎফুর রহমান এমইউপি, ১নং ওয়ার্ডের মেম্বার জাহেরুল ইসলাম জাহেদ, ৩নং ওয়ার্ডের মেম্বার আ’লীগ নেতা জামাল উদ্দিন মেম্বার, ৪নং ওয়ার্ডের মোস্তাক আহমদ এমইউপি, ৫নং ওয়ার্ডের ডাঃ জাফর আহমদ এমইউপি, ৭নং ওয়ার্ডের আবুল কালাম এমইউপি, ৯নং ওয়ার্ডের আবদুস ছমদ এমইউপি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যা খালেদা বেগম এমইউপি, হামিদা বেগম এমইউপি ও মর্জিনা বেগম এমইউপি।
এছাড়া, উপকারভোগী নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ায় তদারকি করেন, প্রবীন আওয়ামীলীগ নেতা বশির আহমদ, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ, পেকুয়া বিওজেএ’র সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, ওয়ার্ড আ’লীগ নেতা বাহাদুল করিম, জাফর আহমদ, নাজেম উদ্দিন নাজু, নাছির উদ্দিন, গিয়াসুদ্দিন, নুর মোহাম্মদ রানা, মোঃ ফিরোজ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফরিদ, জাপা নেতা কাউছার হামিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ প্রক্রিয়ায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন, ইউপি সচিব এম.আল-আমিন।
এসময় এলাকার প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে যথাযথ প্রক্রিয়ায় কোমেন বরাদ্দের চাল বিতরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.