সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শিলখালীর ইউপি চেয়ারম্যান ভারতের সিলং সফরে : উদ্দেশ্য সালাহউদ্দিনের সাক্ষাত

শিলখালীর ইউপি চেয়ারম্যান ভারতের সিলং সফরে : উদ্দেশ্য সালাহউদ্দিনের সাক্ষাত

Salahuddin Ahmedএস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউপি’র বিএনপি সমর্থীত চেয়ারম্যান দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের সাক্ষাত লাভে গোপনে ভারতের সিলং সফরে যাওয়ার খবর পাওয়া গেছে। ১৫ফেব্রুয়ারী এলাকার লোকজন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

সূত্রটি জানিয়েছে, সরকার ইউপি নির্বাচনের তপশীল ঘোষনার জের ধরে ফের দলীয় সমর্থীত একক প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে উপজেলার শিলখালী ইউপি’র চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুল হোসাইন গত সপ্তাহে ভারতে অবস্থানরত বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের সাক্ষাত লাভের উদ্দেশ্যে গোপনে ভারত সফরে গেছেন। পরিষদ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও যাত্রাকালে তার দায়িত্ব কাউকে দিয়ে যাননি বলে জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রার্থীতা নিয়ে তিনি খোদ দলের মধ্যেই এবার বেকায়দায় আছেন। গেলবারের নির্বাচনে এ বিএনপি নেতা মোঃ নুরুল হোসাইন ভারতে অবস্থানরত বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের আশির্বাদ ধন্য হয়ে ভোট কেন্দ্রে গোলযোগ, হামলা ও ফলাফল ছিনতাইয়ের মাধ্যমে ক্ষমতায় অধিষ্টিত হলেও এবার দল থেকে একাধিক চেয়ারম্যান প্রার্থীর নাম আলোচিত হওয়ায় তার প্রার্থীতা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে, দেশব্যাপী ইউপি নির্বাচনের তপশীল ঘোষিত হওয়ায় ভারতে অবস্থানরত বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের আশির্বাদ নিয়ে পুনরায় চেয়ারম্যান প্রার্থীতা নিশ্চিত করতে তড়িগড়ি গোপনে ভারতের সিলং সফর যাত্রা করেছেন বলে সকলে মন্তব্য করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.