এম. ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ১২ মে বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় ক্যাম্পাসে উক্ত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার স্টল সমুহ পরিদর্শন করেন। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম। অতিথি হিসেবে ছিলেন শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামশুল আলম কাদেরী, রাজাখালী ইয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বরইতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল খালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের, গিয়াস উদ্দিন, নুরুল কবির, সাবেক সহসভাপতি জহির উদ্দিন আহমদ, সাবেক সদস্য আলহাজ্ব আবুল হাসেম এমইউপি, সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক। শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জাকের হোসেন, আবদুল মোনাফ, আবদুল বারেক, এইচ,এম মফিজুর রহমান, জাহেদ উল্লাহ, রফিক উদ্দিন, মোহাম্মদ আরিফ, মোজাম্মেল হক, মোরশেদুল আলম, ননী কুমার কর, সাইদ হোসেন, স্মৃতি কণা কারণ, ওবাইদুল হক, আরফাত হোসেন, ছমি উল্লাহ, হাসান তৌহিদ রাজন প্রমুখ। শিলখালী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উক্ত মেলা পরিদর্শন করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম সার্বিকভাবে মেলার তত্তাবধান করেন। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১ টি প্রজেক্ট উপস্থাপন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.