সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফ-এ বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রস্তুতি সভা

শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফ-এ বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রস্তুতি সভা

শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফ-এ বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রস্তুতি সভা https://coxview.net/wp-content/uploads/2025/06/Betagi-Astana-19-6-25.jpg


প্রেস বিজ্ঞপ্তি :

বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেবজাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর মহান ২০ মহররম এর ওরশ শরীফ, আল্লামা হাফেজ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত মহান ৮ ছফর এর ওরশ শরীফ ও ১৩ রবিউল আউয়াল শরীফ জশনে ঈদ এ মিলাদুন্নবী (দঃ) এর প্রস্তুতি সভা ২০ জুন জুমাবার, সকাল ১১টায় রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফ এ অনুষ্ঠিত হবে।

দরবার এ বেতাগী আস্তানা শরীফের মুরিদান, মুহিব্বিন, ভক্ত, অনুরক্ত ও বেতাগী আনজুমানে রহমানিয়া’র সদস্যদের প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন বলে জানান বেতাগী আনজুমানে রহমানিয়া ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.