সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

JSCমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

শিক্ষা মন্ত্রণালয়ের সূচি অনুসারে ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা। শেষ হবে ১৮ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ১০ আগস্ট সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এবছর জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেবে। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৯০ হাজার ৬৯২। গতবার ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা পিছিয়ে ৭ নভেম্বর থেকে শুরু হয়।

জেএসসি’র সূচি:

১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা হবে। ৯ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা।

১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা রয়েছে। আর ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর হবে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।

জেডিসি’র সূচি:

মাদ্রাসা শিক্ষার্থীদের জেডিসিতে ১ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিক্হ, ৩ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। ৮ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১১ নভেম্বর আরবি প্রথমপত্র, ১২ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা রয়েছে।

১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত), বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) এবং ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.