সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শেখ হাসিনা বেঁচে থাকলে একজন মানুষও না খেয়ে মরবেনা- পার্বত্য মন্ত্রী

শেখ হাসিনা বেঁচে থাকলে একজন মানুষও না খেয়ে মরবেনা- পার্বত্য মন্ত্রী

http://coxview.com/wp-content/uploads/2021/08/Bir-Bahadur-Rafiq-03.08.2021-scaled.jpeg

লামা পৌর বাস টার্মিনালের জনসভায় বক্তব্য রাখছন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশসিং এম.পি।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা:

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশসিং এম.পি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বেঁচে থাকলে একজন মানুষও না খেয়ে মরবেনা। পার্বত্য এলাকায় অতি বৃষ্টিতে পাহাড় ধসের কারণে মানুষের দুইবার কবর হয়। এক পাহাড় ধসে মাটি চাপা পড়ে জ্যান্ত কবর পরে খুঁজে খুঁজে মৃত ব্যক্তির লাশটা বের করে ধুুঁয়ে কাপনের কাপড় পড়িয়ে তারপর জানাজা পড়িয়ে আবার কবর দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান জেলার লামা পৌরসভায় কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশসিং এম.পি।

লামা পৌর বাসটার্মিনাল চত্বর ত্রাণ ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান অশোক কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথায়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল এবং আওয়ামীলীগ ও সহযাগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারর মাঝে জনপ্রতি ১০ কজি চাউল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পাহাড় ধসে বসতবাড়ী ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারকে নগদ ২৫০০ টাকা এবং ৫৫ পরিবারকে ১ বান করে ঢেউ টিন বিতরণ করা হয়।

পরে মন্ত্রী লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া ইব্রাহিম লিডার পাড়া লামা খালের ভাঙ্গনের স্থান পরিদর্শন করেন। লামা থেকে বান্দরবান ফেরার পথে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.