
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন- শেখ হাসিনা ভারতে বসে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। ক্ষমতায় থাকাকালে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। আওয়ামলীগ সরকার যদি দেশের স্বার্থে সাধারন মানুষের কল্যানে কাজ করত তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতনা ।
তিনি বলেন, আওয়ামীলীগ বার বার পালায়। এবার নিয়ে তিনবার পালিয়েছে। অথচ, শেখের বেটি গর্ব করে বলত আওয়ামীলীগ পালায় না।
মাওলানা মুহাম্মদ শাহজাহান শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে লামা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা জামায়াতের আমির কাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার সাবেক আমির মাওঃ ছাবের আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান ও জামায়াতে ইসলামী, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের বাংলাদেশ হচ্ছে এ বাংলাদেশ। বতর্মান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ৫৩ বছরে বাংলাদেশের কোন শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেয়া সম্ভব হয় নাই। আপনাদের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগন আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করে জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই মানুষ জামায়াতে ইসলামীকে এত ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবির, লামা শাখার সভাপিত মোহাম্ম আব্দুল্লাহ, লাইনঝিরি দাখিল মাদ্রাসার সহ সুপার মাও: মোঃ ইলিয়াছ, লামা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাও: আবু তৈয়ব, আলীকদম উপজেলা জামায়াতের আমির মাওলানা মাশুকে এলাহী। অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন প্রদীপ কুমার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.