
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
আগামী একাদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পূর্ব ধূরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক প্রস্তুতি সভা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালামত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এমদাদুল হকের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ সাইফুল হক সিকদার। বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি রুহুল আমিন সিকদার,সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দক্ষিণ ধূরুং ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, ৬নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।
এ সময় দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ডাঃ সাইফুল হক সিকদার বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে যে আসুক না কেন আমরা তাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ত্বনয়া শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোলার বাংলা গড়ার জন্য সবাই সকল বাঁধা বিপত্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌঁকার বিজয় নিশ্চিত জন্য করার নেতা-কর্মীদের অনুরোধ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.