সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে সাংসদ আশেক উল্লাহকে পূণরায় মনোনয়ন দেওয়ায় কৈয়ারবিলআ’লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে সাংসদ আশেক উল্লাহকে পূণরায় মনোনয়ন দেওয়ায় কৈয়ারবিলআ’লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বর্তমান সাংসদ তারুণ্যের প্রতীক আলহাজ্ব আশেক উল্লাহ রফিককে পূণরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় ২৫ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টার সময় কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকা থেকে শুরু করে বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে বড়ঘোপ বাজার কুতুব সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়। পরে মিছিল উত্তর আলোচনা সভা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুসলিম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।

বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামসুল আলম এম ইউপি, কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মীর কাসেম এম ইউপি, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওয়াজ উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি ছৈয়দুল আলম, ৩নং ওয়ার্ড সভাপতি আহম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক হরি রঞ্জন শীল, ৪নং ওয়ার্ড সভাপতি মফিজুল আলম, সাধারণ সম্পাদক নূরুল হুদা, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড় সভাপতি বদিউল আলম, ৭নং ওয়ার্ড সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিচ, ৮নং ওয়ার্ড় সভাপতি শামসুল আলম এমইউপি, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ৯নং ওয়ার্ড় সভাপতি আব্দুল কুদ্দুস, আ’লীগ নেতা আবুল হাসেম, নুর হোসেন ফকির, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফকরুল হাসান টুটুল, কফিল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ আলম, সালাহ উদ্দিন, এমরান খাঁন, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম, কৈয়ারবিল বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দু রহিমসহ দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.