
সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদের সাথে ঈদগাঁও আ,লীগের শুভেচ্ছা বিনিময়
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য
কানিজ ফাতেমা আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঈদগাঁও উপজেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দরা।
২৭ ডিসেম্বর দুপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে সাংসদের সাথে এ ফুলেল শুভেচ্ছায় মিলিত হন। এ সময় অংশ নেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আবু তালেব, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, ইমরুল হাসান রাশেদ, সদস্য জাহাঙ্গীর আলম জানু।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, সাবেক সদর আ,লীগের সদস্য আবদু রাজ্জাক মেম্বারসহ আরো অনেকে
সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় শেষে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এ মহিলা সাংসদকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.